সুইজারল্যান্ডের জুরিখে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। দেশটির সর্ববৃহৎ এই শহরের মিউনিসিপ্যাল কাউন্সিলে প্রথম হিজাব পরিহিতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ২০ বছর বয়সী তুর্কি-সুইস তরুণী ভেরা চেলিক।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপি) প্রার্থী হিসেবে তিনি জুরিখের ১০ম জেলা থেকে মোট ৪,৭৭২ ভোট পেয়ে এই জয় নিশ্চিত করেছেন।

বর্তমানে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রশিক্ষণরত চেলিক স্থানীয় রাজনীতিতে বৈচিত্র্য ও ধর্মীয় স্বাধীনতার এক নতুন প্রতীক হয়ে উঠেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার এই জয় সুইজারল্যান্ডের অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি বড় ইতিবাচক পদক্ষেপ।

নির্বাচনী প্রচারে চেলিক সামাজিক ন্যায়বিচার, কর্মক্ষেত্রে সমতা এবং বিশেষ করে হিজাব নিষিদ্ধকরণ ও মুসলিমবিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার এই সক্রিয়তা এসপি দলের ভেতরও ইতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে স্কুলগুলোতে শিক্ষকদের হিজাব পরার অধিকারের পক্ষে দলগত সিদ্ধান্ত নেয়া সহজ হয়েছে।

তার এই অর্জনে জুরিখের তুর্কি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের পর পরই এই ফলাফল আসায় একে এক বিশেষ উপহার হিসেবে দেখছেন অনেকে।

সুইজারল্যান্ডে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত শেবনাম ইনজেসু এবং জুরিখের কনসাল জেনারেল ফজলি চোরমান তাকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র : ডেইলি সাবাহ ও অন্যান্য



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews