যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়া আয়োজন জরুরি বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। সিরাজগঞ্জের বেলকুচিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে বেলকুচির সুবর্ণসাড়া মাঠ যেন রূপ নিয়েছিল ফুটবলপ্রেমীদের মিলনমেলায়। 

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে নীলফামারী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা দল। স্থানীয় সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠের চারপাশ কানায় কানায় ভরে ওঠে উৎসুক দর্শকের উপস্থিতিতে। ফাইনালে ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী জেলা ও নীলফামারী জেলা দল। মাঠের লড়াইয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে শেষ পর্যন্ত নীলফামারীকে ৫–৩ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তোলে রাজশাহী জেলা দল। আর রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় নীলফামারী জেলাকে।

জমকালো ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন ক্রীড়া আয়োজন বেশি বেশি করা প্রয়োজন। এ সময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews