বেলজিয়ামে পয়োনিষ্কাশন পাইপ বসানোর জন্য মাটি খুঁড়তে গিয়ে প্রায় ১২০ কোটি টাকা মূল্যের সোনার ভা-ার পেয়েছেন ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী। সিন্ট-গিলিস-ডেন্ডারমন্ড এলাকায় একটি পুরোনো মদ কারখানার জায়গায় এ ঘটনা ঘটে।
কোবে নামের ওই তরুণ প্রথমে ধাতব কিছু দেখতে পেয়ে সেটিকে এক ইউরোর মুদ্রা মনে করেন। পরে সোনার বার পাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন তিনি ও তার সহকর্মীরা। মুদ্রা, সোনার টুকরা ও নম্বরযুক্ত সোনার বার একটি পুরোনো বাড়ির বেজমেন্টের দেয়ালের ভেতর লুকানো ছিল।
তারা সোনার সন্ধান পাওয়ার বিষয়টি পুলিশকে জানালে তা তদন্তের জন্য নিরাপদ স্থানে নেয়া হয়। কর্তৃপক্ষ সোনাগুলো চুরি বা অপরাধের অর্থে কেনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে। পাশাপাশি প্রকৃত মালিকানা নিয়েও আইনি প্রক্রিয়া চলছে। সূত্র : রয়টার্স।