গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার ১১তম বর্ষ পূর্ণ করে একযুগে পদার্পণ করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গোবিপ্রবি সাংবাদিক সমিতি ১২তম বর্ষে পদার্পণ করেছে।
গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল হোসেন বলেন, ‘কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করে গোবিপ্রবি সাংবাদিক সমিতি। ‘সত্য ও ন্যায়ের পথে’- এই স্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা। সংগঠনের শুরু থেকে বর্তমান পর্যন্ত সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা। প্রতিবার আমরা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দিনটি উদযাপন করলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আংশিকভাবে পালন করছি। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শিগগিরই আমরা পরিপূর্ণভাবে পালন করব।’
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে গোবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।