নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন, শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘মোর মোর জাম্প’। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ বুধবার প্রথম দিন সচিবালয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দৌড়ে গিয়ে রাস্তার ছোট একটি প্রতিবন্ধক লাফিয়ে পার হওয়ার প্রসঙ্গ তুলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রম পরিবর্তন নয়, রিভিউ করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।