সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। গত শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে অনুভূত একটি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। কম্পন অনুভূত হতেই বহু মানুষ বহুতল ভবন থেকে দ্রুত নিচে নেমে আসেন এবং বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রযুক্তির অগ্রগতির কারণে এখন স্মার্টফোনেই ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া সম্ভব। এমনকি মূল ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক সম্পর্কেও অ্যালার্ট দিতে পারে স্মার্টফোন।

গুগলের ক্রাইসিস রেসপন্স ওয়েবপেজের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম নামের একটি সুবিধা ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন ভূমিকম্প শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে পারে। কাছাকাছি এলাকায় ভূমিকম্প শুরু হলে কয়েক সেকেন্ড আগেই এ অ্যালার্ট পাওয়া যায়, যা নিরাপদ স্থানে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় দিতে পারে।

আরও পড়ুন

আরও পড়ুন

ব্রাজিল ও চীনের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেটার মামলা

ব্রাজিল ও চীনের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেটার মামলা

গুগলের পাশাপাশি আরও কিছু অ্যাপেও ভূমিকম্প সতর্কবার্তার সুবিধা রয়েছে। তবে অনেক সময় ফোনে এ নোটিফিকেশন বন্ধ থাকায় ব্যবহারকারীরা সতর্কবার্তা পান না। সেটিংস চালু করলে পরবর্তী ভূমিকম্পে সহজেই অ্যালার্ট পাওয়া যাবে। এজন্য ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

যেভাবে চালু করবেন ভূমিকম্প অ্যালার্ট

  • ফোনের সেটিংস অপশনে যান
  • সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নির্বাচন করুন
  • আর্থকোয়াক অ্যালার্টস অপশনটি চালু করুন
  • সঙ্গে এমার্জেন্সি এসওএস অপশনটিও অন করে রাখুন

এ সেটিংস চালু থাকলে ভূমিকম্প বা আফটারশকের সময় স্মার্টফোন থেকেই দ্রুত সতর্কবার্তা পাওয়া যাবে, যা জরুরি মুহূর্তে নিরাপদে সরে যেতে সহায়তা করতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews