শহীদ ওসমান হাদি হত্যার বিচার ইস্যুতে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “আজ শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সংসদে একজন এমপিও কথা বলেননি। এটাই আজকের রূঢ় বাস্তবতা।”

সংসদ সদস্যদের সমালোচনা করে তিনি আরও বলেন, “সংসদে কেউ কথা না বললেও আমরা ন্যায়বিচার নিয়ে হতাশ নই। ইনশাআল্লাহ, জনতা এবং আল্লাহর আদালতে এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।”

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে শুরু থেকেই রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এনসিপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ওসমান হাদি। প্রচারণা চালানোর সময় গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর ওই আসন থেকে এনসিপি থেকে প্রার্থী হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews