ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কাফরুল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে খুব শিগগিরই এই ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার (৩০ মে) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ কাফরুল থানা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

শিগগিরই কাফরুল থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews