বাংলাদেশের ৯ উইকেটের এই অসাধারণ জয়ের অন্য ভাষায় হয়তো অস্ট্রেলিয়ার প্রায় ‘নিঃশর্ত আত্মসমর্পণ।’ কারণ, এ চার দিনে একটি সেশনেও দাপট দেখাতে পারেনি প্যাট কামিন্সের দল। উল্টো বাংলাদেশই তাদের ঘুরে ঢুকে শাসন করে ম্যাচটা এক দিন হাতে রেখেই জিতে নিল। এখন বাকি থাকা এ একটি দিনে কী করবে বাংলাদেশ দল? সংবাদ সম্মেলনে এই প্রশ্নই করা হয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে।
উত্তর শুনুন তাঁর মুখেই, ‘আমার মনে হয় এ রকম জয়ের পরে অবশ্যই উদ্যাপন করা উচিত। এ ধরনের মুহূর্ত আমাদের জীবনে খুব কম আসে। আমার মনে হয় যে পুরা দিন উদ্যাপন করা উচিত, খুব ভালোভাবে উদ্যাপন করা উচিত। ওটাই করার চেষ্টা করব।’