সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বুধবার (২২ জুলাই) হঠাৎ ব্যাপক প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। প্ল্যাটফর্মটির ডাইরেক্ট মেসেজিং (ডিএম) সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার ব্যবহারকারী। 

আউটরেজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, এদিন সকাল নাগাদ ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে অভিযোগের সংখ্যা হঠাৎ বাড়তে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে যায় এবং একপর্যায়ে তা প্রায় ৪,০০০-এ পৌঁছায়। 

সংবাদমাধ্যম নিউজ.আজ এবং টমসগাইডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

ব্যবহারকারীরা জানান, এই বিভ্রাটের মূল শিকার ছিল ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবা। মেসেজ পাঠানো যাচ্ছিল না কিংবা পৌঁছাচ্ছিল না বলে জানান অনেকে। এই সমস্যা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হওয়ার পর ধীরে ধীরে অভিযোগের সংখ্যা কমতে শুরু করে। 

আরও পড়ুন

আরও পড়ুন

১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স

১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স

ইনস্টাগ্রামে সবচেয়ে বড় ধাক্কা লাগলেও মেটার মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্মেও কিছু সমস্যা দেখা যায়। ডাউনডিটেক্টরে ফেসবুক এবং মেসেনঞ্জার নিয়েও কয়েকশত ব্যবহারকারী অভিযোগ জানান, যদিও সেখানে সমস্যার মাত্রা ইনস্টাগ্রামের মতো অতটা প্রকট ছিল না। 

একাধিক প্ল্যাটফর্মে একসঙ্গে সমস্যা দেখা দেওয়ায় ব্যবহারকারীদের অনেকেই ধারণা করছেন মেটার কেন্দ্রীয় মেসেজিং ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামোতেই সমস্যা হয়েছিল। 

এই ব্যাপক বিভ্রাট ও ব্যবহারকারীদের সাময়িক ভোগান্তি সত্ত্বেও মেটা তাদের অফিশিয়াল স্ট্যাটাস পেজে এ বিষয়ে কোনো তথ্য বা বিবৃতি প্রকাশ করেনি। 

তবে পরবর্তীতে অভিযোগের সংখ্যা কমে যায় এবং অধিকাংশ ব্যবহারকারী আবার স্বাভাবিকভাবে মেসেজিং সেবা ব্যবহার করতে সক্ষম হন। 

বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হঠাৎ এমন কারিগরি বিভ্রাট কীভাবে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের যোগাযোগ ব্যাহত করতে পারে, এই ঘটনাটি আরও একবার তা মনে করিয়ে দিল। 

সূত্র: নিউজ.আজ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews