গরম বাড়তেই ত্বকে নানা সমস্যার দেখা মেলে। কখনও ব্রণ, কখনও র‌্যাশ তার সঙ্গে রোদে বেরোলেই বাড়তি ঝামেলা ‘ট্যান’। সূর্যের তীব্র আলোয় ত্বক কালচে হয়ে যাওয়া এখন খুবই সাধারণ বিষয়। এই দাগ দূর করতে অনেকে বাজারচলতি ফেশিয়াল কিট ব্যবহার করলেও, ঘরোয়া কিছু পদ্ধতিই হতে পারে আরও নিরাপদ ও কার্যকর।

রোদে দীর্ঘক্ষণ থাকলে প্রথমে ত্বকে যে কালচে ভাব আসে, তাকে সান ট্যান বলা হয়। অনেক সময় সেই জায়গায় ব্রণ, ফুসকুড়ি বা ঘামাচিও হতে পারে। এর সঙ্গে যদি জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দেয়, তবে সেটি সানবার্নের লক্ষণ। আর সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের রং বদলে গিয়ে যদি ত্বকে ঘা, চামড়া ওঠা বা ক্ষত তৈরি হয়, তখন সেটি ‘সান পয়জনিং’ এর দিকে এগোচ্ছে যা ভবিষ্যতে চর্মরোগের কারণও হতে পারে।

এই ধরনের সমস্যা এড়াতে রোদ থেকে ফিরে যত দ্রুত সম্ভব ঠান্ডা পানিতে গোসল করা ভালো। ত্বকের যেসব জায়গায় জ্বালা বা লালচে দাগ দেখা দেয়, সেখানে হালকা করে বরফ লাগালে আরাম পাওয়া যায় এবং ফোস্কা পড়ার সম্ভাবনাও কমে। পাশাপাশি নিয়মিত ত্বকের যত্ন নেওয়াও জরুরি।

আরও পড়ুন:

ঘরোয়া উপায়ে ট্যান দূর করার কিছু কার্যকর পদ্ধতি

টক দই ও বেসনের প্যাক

দুই চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ বেসন ও সামান্য হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখ ও রোদে পোড়া অংশে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে।

আলুর রস ও লেবুর ব্যবহার

আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলোর সাহায্যে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে ত্বক সংবেদনশীল হলে শুধু আলুর রস ব্যবহার করাই ভালো।

চন্দন ও হলুদের মিশ্রণ

চন্দন গুঁড়ো ও হলুদের সঙ্গে মধু ও টক দই মিশিয়ে নিন। তাতে সামান্য পাতিলেবুর রস যোগ করে ট্যান পড়া জায়গায় লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে ঠান্ডা রাখার পাশাপাশি উজ্জ্বলতাও বাড়ায়।

কফির প্যাক

কফি পাউডারের সঙ্গে অল্প লেবুর রস বা ঠান্ডা দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরে বাইরে না বেরোলে হালকা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।

জেএস/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews