বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাইমা রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টে তিনি এ কথা বলেন।

জাইমা রহমান বলেন, ছোটবেলা থেকেই আমার বিশ্বাস, আমার বাবা সবকিছুতেই পারদর্শী। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতা আমাকে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, একজন বাবা হিসেবে তারেক রহমান যেমন স্নেহশীল ও দায়িত্বশীল, তেমনি একজন রাজনৈতিক নেতা হিসেবেও তিনি দৃঢ়চেতা ও নীতিবান। যেকোনো সংকটময় পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাঁর ওপর নির্ভর করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ও দেশের মানুষের প্রতি বাবার গভীর ভালোবাসাই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

তারেক রহমান কন্যা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর বাবার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাইমা রহমান আশা প্রকাশ করেন, দেশের মানুষ একদিন তারেক রহমানের নেতৃত্বগুণ ও দেশপ্রেমকে আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

উল্লেখ্য, তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। তাঁর কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। কন্যার এই মন্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews