নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ (অডিও) প্রচার করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি ছোট মাইকে এই ভাষণ প্রচার করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে দেখা যায়, পরিত্যাক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। সেথানে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। 

পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের নিজ নিজ ফেসবুক প্রচার করে জানান দিচ্ছে। এর আগে ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে ৬ মার্চ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী মোঃ আব্দুল জলিলের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করে সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এরকম ঘটনা আমরা শুনছি। জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews