সিলেটের বিশ্বনাথে আগুনে এক ব্যবসায়ীর ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে কাপড়-চোপড়, ফার্নিচারসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিশ্বনাথ পৌরসভার সত্তিশ উত্তরপাড়া গ্রামে প্রয়াত ব্যবসায়ী আরব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনের তাপে আশপাশের আম, কাঁঠাল, জাম, পেঁপে ও জাম্বুরা গাছও ক্ষতিগ্রস্ত হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ব্যবসায়ীর ছেলে তোফায়েল আহমদ জানান, রাতের খাবার শেষে তারা বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন ঘরের একাংশে আগুন লেগে দাউদাউ করে জ্বলছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘরে ফার্নিচার ব্যবসার অনেক মালামাল ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রতিবেশী মো. কামাল উদ্দিন জানান, বাজারে অবস্থান করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে বাজারের লোকজন ও এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে যায়।

এ বিষয়ে বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্তরা অস্বচ্ছল হলে তাদের সহায়তা দেওয়া হবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews