আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-২০ দলের নতুন অধিনায়ক হিসেবে কুশাল মেন্ডিসের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কান নির্বাচকরা।

টেস্ট অধিনায়ক হিসেবে বহাল আছেন ধনঞ্জয় ডি সিলভা। তিন ফর্মেটে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কামিন্ডু মেন্ডিস।

গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে লঙ্কানরা। পূর্ণাঙ্গ এই সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

এই সিরিজকে সামনে রেখে দু’জন নতুন মুখ অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। ২৭ সদস্যের টেস্ট দলে রয়েছেন ২৬ বছর বয়সী পাসিন্দু সূর্যবান্দারা ও ২৯ বছর বয়সী ইসিথা ভিজেসুন্দারা।

জ্যামাইকার কিংস্টোনের সাবিনা পার্কে আগামী ৩ জুন প্রথম ওয়ানডে, ৬ ও ৮ জুন দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৫ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জুলাই। দু’টি টেস্ট এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

১১-১৪ জুন অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ।

২০২১ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা দুই টেস্টেই ড্র করলেও তিনটি ওয়ানডেতেই পরাজিত হয়েছিল।

টেস্ট স্কোয়াড : ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, নিশান মাদুষ্কা, দিনেশ চান্ডিমাল, পাসিন্দু সূর্যবান্দারা, সোনাল দিনুশা, কুশাল মেন্ডিস, মিলান রত্নানায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ইসিথা বিজেসুন্দারা, কাসুন রাজিথা।

ওয়ানডে স্কোয়াড : কুশাল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, কামিল মিশারা, পাভান রত্নানায়েকে, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, মিলান রত্নানায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশানাকা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।

টি-২০ স্কোয়াড : কুশাল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, কামিল মিশারা, লাসিথ ক্রুসপুলে, পাভান রত্নানায়েকে, দাসুন শানাকা, মিলান রত্নানায়েকে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশানাকা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews