ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বুধবার একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

দেশটির জরুরি সেবা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ‘ইসিইউ৯১১’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, আজুয়াই প্রদেশের আন্দিয়ান অঞ্চলের মলেতুরোর কাছে এই দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।’

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ। গত বছর ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews