ইরান যুদ্ধ নিয়ে আরো আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।
তার এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান বলছে, লেবাননে ইসরাইলের চলমান হামলা এই চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’।
স্টারমার ইতোমধ্যে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : বিবিসি