ভারতের অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যায় পাঁচ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। এ সময় সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্রও পানির স্রোতে ভেসে যায়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিবাং ভ্যালির পাসু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ৫ম গ্রেনেডিয়ার্সের সাত সেনাসদস্য পানিতে আটকা পড়েন। পরে দুজনকে উদ্ধার করা হলেও পাঁচজন এখনো নিখোঁজ।

নিখোঁজ সেনাদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি এসডিআরএফ, এনডিআরএফ ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews