বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক ছিল ৯৬, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ের। এ সময় দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম।
শুক্রবার (২১ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য থেকে এসব জানা যায়।
তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং, ১৮০ স্কোর নিয়ে তৃতীয় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। ১৬২ স্কোর নিয়ে চতুর্থ বাহরাইনের রাজধানী মানামা। ১৫৭ স্কোর নিয়ে যৌথভাবে পঞ্চম অবস্থানে রয়েছে সউদী আরবের রাজধানী রিয়াদ ও ভারতের নয়াদিল্লি।
আইকিউএয়ারের মানদণ্ডে ৫১ থেকে ১০০ স্কোরের বায়ু ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।