ফোন বেজে উঠলে তা উপেক্ষা করা আজকের দিনে প্রায় অসম্ভবই বলা যায়। জরুরি কাজের খবর, অফিসের নির্দেশ, প্রিয়জনের কণ্ঠ একটি কলের মধ্যেই লুকিয়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই স্বভাবতই আমরা ফোন বাজলেই দ্রুত রিসিভ করি। কিন্তু এই স্বাভাবিক অভ্যাসের সুযোগ নিয়েই স্প্যাম কলাররা ঢুকে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনে অপ্রয়োজনীয়, বিরক্তিকর এবং অনেক সময় প্রতারণামূলক কলের বন্যা বইয়ে দিচ্ছে দিনের যে কোনো সময়।

স্প্যাম কল এখন প্রায় সব ধরনের ব্যবহারকারীরই পরিচিত সমস্যা। কে স্মার্টফোন ব্যবহার করেন, কে সাধারণ ফোন তা স্প্যামারদের কাছে গুরুত্ব পায় না। শুধু একটি নম্বর পেলেই তারা কল করতে শুরু করে এবং প্রায়শই এমন সময় ফোন করে, যখন ব্যবহারকারী ব্যস্ত বা বাইরে থাকেন।

সম্প্রতি অ্যাপলের নতুন আইওএস আপডেটে স্প্যাম কল সামলানোর জন্য একটি ফিচার যুক্ত হয়েছে। আপডেটটি মূলত ইন্টারফেস ও নতুন ডিজাইন পরিবর্তনের জন্য আলোচনায় এলেও এই কল-স্ক্রিনিং সুবিধাটি তুলনামূলকভাবে কম প্রচার পেয়েছে।

নতুন এই ব্যবস্থায় অচেনা নম্বর থেকে কল এলে একটি স্বয়ংক্রিয় ভয়েস কলটি রিসিভ করে কলারের উদ্দেশ্য জানতে চায়। ব্যবহারকারী চাইলে লাইভ টেক্সট ট্রান্সক্রিপ্ট দেখে সিদ্ধান্ত নিতে পারেন কলটি ধরবেন, না কেটে দেবেন।

ফিচারটি চালু করতে-
১. আইফোনের সেটিংসে গিয়ে অ্যাপস অপশনে ক্লিক করুন।
২. ফোন অপশনে ঢুকে ‘আননোন কলারস’ বা অনুরূপ অপশন থেকে কল স্ক্রিনিং চালু করা যায়। এতে পরিচিত নম্বরগুলো সরাসরি আসবে, আর অচেনা নম্বর আগে যাচাই হবে। তবে সতর্কতার বিষয় হলো এটি সক্রিয় থাকলে কখনো গুরুত্বপূর্ণ কলও ফিল্টার হয়ে যেতে পারে, যেমন ডেলিভারি বা চিকিৎসা সংক্রান্ত জরুরি যোগাযোগ।

এছাড়াও স্প্যাম কল শনাক্ত করতে তৃতীয়-পক্ষের কিছু অ্যাপ ব্যবহার করেন অনেকেই। যেমন ট্রূকলার, রোবোকলার। এসব অ্যাপ কলারের পরিচয় শনাক্ত ও ব্লক করতে সাহায্য করে। যদিও গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ধরনের সিস্টেম-লেভেল ফিচার তুলনামূলক বেশি শক্তিশালী বলে অনেকে মনে করেন।

আরও পড়ুন
আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে
ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews