বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ এর টিজার প্রকাশিত হয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবির প্রথম ঝলকের জন্য অধীর অপেক্ষায় ছিলেন ভক্তেরা।

হনুমান জয়ন্তীর বিশেষ দিনে ভগবান রামের রূপে রণবীর কাপুর এর প্রথম ঝলক প্রকাশ করলেন নির্মাতারা। এই চরিত্রটি তৈরি করতে প্রায় তিন বছর ধরে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন রণবীর। মদ্যপান থেকে মাংস খাওয়া বাদ দিয়েছিলেন এই অভিনেতা। তাই অনুরাগীরাও রামের ভূমিকায় রণবীরকে দেখার জন্য প্রথম দিন থেকেই মুখিয়ে ছিলেন।

এ সিনেমায় রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে।

টিজারে রণবীরের লুকে বড় চমক ছিল। কাঁধ পর্যন্ত চুল, কপালে রাজতিলক, পরনে গেরুয়া বসন। ‘অ্যানিম্যাল’-এ যে রুদ্রমূর্তি দেখা গিয়েছিল রণবীরের, ‘রামায়ণ’ যে একেবারেই বিপরীত এ কথা বলাই যায়। যদিও টিজারে সীতার লুকে সাই পল্লবীর ঝলক প্রকাশ্যে আসেনি।

টিজারের প্রশংসা করে অনেকে বলেছেন, এমন একটি ছবি শুধু প্রেক্ষাগৃহেই চলবে না। বরং সেগুলোকে মন্দিরে পরিণত করবে। যেখানে প্রতিটি দৃশ্যই হবে দিব্যদর্শনের মতো।’ ছবিটির প্রথম ঝলক দেখে কেউ বলেছেন, ‘আদিপুরুষ’-এর দেওয়া ক্ষতের পরে আমাদের এই নিরাময়ের প্রয়োজন ছিল। এর মধ্যে দিয়ে ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি সম্মান জানান হয়েছে।

অনেকেই ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের প্রশংসা করে বলেছেন, অরুণ গোভিলের পরে যদি সত্যিই কেউ ভগবান রামের মতো দেখতে হন, তবে তিনি হলেন রণবীর। ‘রামায়ণ’-এ ভগবান রামের ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুর বলেছেন, ‘আমার মনে হয় না আমি এখানে রামকে উপস্থাপন করতে এসেছি। আমি এসেছি তার কাছ থেকে শিখতে। তার মধ্যে এমন এক সরলতা ও পবিত্রতা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের ইন্ডিয়া গেটে বড় আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টিজারটি উন্মোচন করা হয়। ছবিটি নির্মাণে প্রায় ৪০০০ কোটি টাকা রুপি বাজেট ধরা হয়েছে। ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তি পাবে দুই ভাগে। 

প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ আসবে আগামী বছরের দীপাবলিতে। 

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews