সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে। এই ভিসাধারী ব্যক্তিরা এক বছরের মধ্যে একাধিকবার (মাল্টিপল-এন্ট্রি) সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন এবং মোট সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই ভিসা দেওয়ার তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত নিয়ন্ত্রক শর্ত পূরণ সাপেক্ষে ভিসাধারী ব্যক্তিরা এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই উদ্যোগ সৌদি ভিশন-২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews