মোটা অঙ্কের প্রণোদনার ঘোষণা আগেই এসেছিল, তবে ঠিক অঙ্কটা জানায়নি ক্রীড়া মন্ত্রণালয়। এবার জানা গেল, সাফজয়ীদের লাখ টাকা করে দিয়েছে বাংলাদেশ সরকার।

ঐতিহাসিক সাফ জয়ের স্বীকৃতি স্বরূপ দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। সাথে দেয়া হয় বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট।

আজ সোমবার আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পুরস্কার নিতে গিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক মিঠু চৌধুরী এই বিজয়কে নতুন বাংলাদেশের ফুটবলের এক নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম দল হিসেবে আমরা শিরোপা জিতলাম। আমরা এই ট্রফিটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। আমরা উনার সাথে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।’

সেই সাথে বাফুফের বর্তমান নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মিঠু। সভাপতি তাবিথ আউয়ালের প্রশংসা করে তিনি বলেন, ‘তাবিথ আউয়াল স্যার আমাদের অনেক খেয়াল রাখছেন ও আমাদের সব দাবি-দাওয়া পূরণ করছেন। এমনকি জাতীয় দলের সাথে আমাদেরও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এমন সুযোগ-সুবিধা ও পরিচর্যা পেলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরো ভালো ফলাফল বয়ে আনতে পারব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews