আইপিএলে ঝড় তুলেছিল ১৫ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ১৫ ম্যাচে ৬৮০ রান করে কমলা টুপির দৌড়ে এগিয়ে সে। ইতোমধ্যে ১২ কোটি টাকা উপার্জনের প্রস্তাব পেয়েছে বৈভব। যদিও আইপিএল থেকে ‘রাজস্থান রয়্যালস’ ছিটকে যাওয়ার পরেই কেঁদে ফেলে সে। শুক্রবার খেলা শেষ হওয়ার পর চোখের পানি মুছতে দেখা গেছে বৈভব সূর্যবংশীকে। এর মাঝে তাকে নিয়ে এক চিন্তার কথা জানালেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন? সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন সে কথা।
গত বছর ধরেই বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বাস করতে দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। আইপিএলের খেলা চলাকালে মাঠে তার বিভিন্ন অভিব্যক্তি ক্যামেরাবন্দি হয়েছে প্রতিনিয়ত। এই অল্প বয়সেই কোটি কোটি টাকা উপার্জন করছে বৈভব। কিন্তু চোখেমুখে ও হাবভাবে এখনো সারল্য তার মনে। এ কিশোর ব্যাটারের সারল্য যেন মন কেড়ে নিয়েছে ক্রিকেট ভক্ত-অনুরাগীদের। বৈভবের এমন সাফল্য দেখে নিজেকে ধরে রাখতে পারেননি অমিতাভ বচ্চন।
আরও পড়ুন
আরও পড়ুন মারা গেছেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

সম্প্রতি সমাজিক মাধ্যমে ‘বিগবি’ লিখেছেন— ‘সূর্যবংশী ১৫ বছর বয়সি আমাদের অভূতপূর্ব সূর্য। এই বয়সে তো আমরা ডাঙ্গুলিও ঠিকমতো খেলতে পারতাম না!’ অমিতাভের এমন পোস্টে ভক্ত-অনুরাগীদের মন্তব্য উপচে পড়ছে। আইপিএল থেকে রাজস্থান ছিটকে যাওয়ায় অনেকেরই আক্ষেপ— তবে তাদের চোখে বিজয়ী বৈভব, সে কথাও জানিয়েছেন তারা। কেউ কেউ বলেন, রাজস্থান রয়্যালসের হারে একমাত্র আক্ষেপ যে, বৈভব সূর্যবংশীর ব্যাটে আর কোনো ইনিংস দেখতে পাব না। কেউ কেউ আবার বৈভবকে আরও পরিশ্রম করার উপদেশ দিয়েছেন।
বৈভবের কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, বৈভবের কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ধারাভাষ্যকার রবিচন্দ্রন অশ্বিনও। তার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।