ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করার পর নতুন মন্ত্রিসভায় ফেনী-৩ আসনের আবদুল আউয়াল মিন্টুকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
পরিবেশমন্ত্রী তার দায়িত্ব পাওয়ার পরপরই (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে একটি হটলাইন চালু করেছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
পরিবেশমন্ত্রীর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্নয়ক প্রেস সচিব সলিম উল্যাহ মেজবাহ যুগান্তরকে জানান, সোনাগাজী ও দাগনভূঞা ফেনী-৩ পরিবেশমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রীর নির্বাচনী এলাকায় জনসাধারণকে যে কোনো অভিযোগ বা অনিয়মের তথ্য সরাসরি জানাতে এই হটলাইন নম্বর চালু করা হয়। নির্ভয়ে যে কোন ব্যক্তি না নাগরিক অভিযোগ জানাতে উক্ত হটলাইন ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও যে কোন বিস্তারিত তথ্য ও অনলাইনে অভিযোগের জন্য ভিজিট করে অভিযোগ দায়ের করার সুযোগও রয়েছে www.aamintoo.com ওয়েবসাইটে।
পরিবেশ মন্ত্রীর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, হটলাইনে প্রেরিত প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযোগ কারীর নিরাপত্তার স্বার্থে তার পরিচয় ও তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
ফেনী-৩ আসনের স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ফেনী-৩ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।