শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা ও সফট স্কিল উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ, ঢাকা কলেজ শাখার উদ্যোগে “ক্যারিয়ার সফলতায় সহশিক্ষা কার্যক্রম ও সফট স্কিল উন্নয়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন হয়।

কর্মশালার শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, আত্মউন্নয়ন, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং বাস্তব জীবনে দক্ষতা প্রয়োগ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পান।

কর্মশালায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইমন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোঃ রাসেল এবং মুত্তাকিম ইসলাম মুসা।

এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উপদেষ্টা মো রাজীব খান, সহ-সভাপতি মো রাসেল আহমেদ রাজু , গগন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মো ইব্রাহিম , মো নাজমুল ইসলাম , রিপন হোসেন , মো. মিলন , প্রচার সম্পাদক আজিজুল হক, সমাজকল্যাণ সম্পাদক শান্ত হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সিয়াম হোসেন  সদস্য  মিঠু দাসসহ  ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সফট স্কিল ছাড়া ক্যারিয়ারে পূর্ণতা অসম্ভব বলে মত দেন প্রধান অতিথি  ইমন হাওলাদার। তার বক্তব্যে বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব নয়। এর পাশাপাশি নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, দলগত কাজের অভ্যাস, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং ইতিবাচক মনোভাব—এই সফট স্কিলগুলো একজন শিক্ষার্থীকে কর্মজীবনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবামূলক কাজ ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি মুত্তাকিম ইসলাম মুসা বলেন, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বসুন্ধরা শুভসংঘের প্রচার সম্পাদক আজিজুল হক তার বক্তব্যে বলেন, জীবনে ভালো মানুষ হওয়ার জন্য সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। একাডেমিক শিক্ষার পাশাপাশি এসব কার্যক্রম জীবনের বিভিন্ন পর্যায়ে দারুণভাবে কাজে লাগে। তাই পড়াশোনার সঙ্গে সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া একান্ত জরুরি।

সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান শোভন বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে আলাদা করে উপস্থাপন করতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিল উন্নয়ন অপরিহার্য। বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষার্থীদের দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে।

সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক বলেন, এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/মাইনুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews