ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাওয়ার সময় ছোট শিশুদের নিয়ে মা-বাবাদের বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। পথের ক্লান্তি আর পরিবেশের পরিবর্তনের কারণে শিশুরা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে। তাই ঘর ছাড়ার আগে ও পৌঁছানোর পর কিছু বিষয়ে সাবধান থাকা জরুরি। চলুন, জেনে নিই।

যাত্রাপথের প্রস্তুতি

১। পোশাক ও খাবার: শিশুর জন্য পর্যাপ্ত সুতি আরামদায়ক পোশাক ও ডায়াপার সাথে রাখুন। বাইরের খাবার বা পানি একদমই খাওয়ানো উচিত নয়। তাই বাড়ি থেকেই বিশুদ্ধ পানি ও শুকনো খাবার গুছিয়ে নিন।

২। তাড়াহুড়ো এড়িয়ে চলা: যানজটের কথা মাথায় রেখে হাতে সময় নিয়ে বের হোন। বাস, ট্রেন বা লঞ্চে ওঠার সময় ভিড়ের মধ্যে হুড়োহুড়ি করবেন না।

৩। বসার স্থান: যাত্রাপথে শিশুকে জানালার পাশে বসাবেন না। লঞ্চে ভ্রমণের সময় মাঝখানের নিরাপদ স্থানে থাকুন, ডেক বা কিনারে শিশুকে নিয়ে যাবেন না।

গ্রামে থাকাকালীন সাবধানতা

১। জলাশয় ও গাছপালা: গ্রামের বাড়ির আশেপাশে পুকুর বা গর্ত থাকলে শিশুর ওপর কড়া নজর রাখুন। উঁচু জায়গা বা গাছে ওঠা এবং আগুন কিংবা ধারালো বস্তু নিয়ে খেলা থেকে বিরত রাখুন।

২। আবহাওয়া ও পোকা-মাকড়: বৃষ্টির দিনে গ্রামাঞ্চলে সাপ ও পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই ঝোপঝাড়ের কাছে শিশুকে একা ছাড়বেন না। ঘাম বা বৃষ্টিতে জামা ভিজে গেলে দ্রুত তা বদলে দিন যাতে ঠাণ্ডা না লাগদা

৩। অতিরিক্ত শাসন নয়: উৎসবের দিনে ছোটখাটো ছোটাছুটিতে বাধা দেবেন না, তবে নজরদারিতে রাখুন যেন বড় কোনো আঘাত না পায়।

জরুরি প্রাথমিক চিকিৎসা

ভ্রমণের সময় সাথে একটি ছোট ফার্স্ট এইড বক্স রাখা বুদ্ধিমানের কাজ। এতে যা যা রাখবেন: ব্যান্ডেজ ও অ্যান্টিসেপটিক, প্রয়োজনীয় ওষুধ, নিয়মিত ওষুধ। পথে বা স্টেশনে শিশুকে এক মুহূর্তের জন্যও একা ছাড়বেন না। একটি সুন্দর ও পরিকল্পিত প্রস্তুতিই পারে আপনার ঈদকে নিরাপদ ও আনন্দময় করতে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews