বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে ম্যাচের ফলের পাশাপাশি বিরতির সময় ড্রেসিংরুমে ঘটে যাওয়া একটি ঘটনাও আলোচনায় এসেছে।

ফরাসি দৈনিক লে'কিপ জানিয়েছে, সতীর্থদের উদ্দেশে উসমান দেম্বেলের কড়া বক্তব্য দলের সবাই ইতিবাচকভাবে নেননি।

প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফেরার আক্রমণ ভাগের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেম্বেলে।

তার মতে, দলের এই সময়টুকোতে দলের প্রেসিং ছিল পরিকল্পনাহীন ও সমন্বয়েরও ঘাটতি ছিল। এভাবে খেললে ম্যাচে ফেরা সম্ভব নয় বলে সতর্কও করেন তিনি।

দেম্বেলে সবাইকে আরো সংগঠিতভাবে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার আহবান জানান। কিন্তু লে'কিপ–এর দাবি, তার এই বক্তৃতা ড্রেসিংরুমে প্রত্যাশিত সাড়া ফেলেনি। ও কয়েকজন ফুটবলার বিরক্ত হন।

তাদের ধারণা, নিজের পারফরম্যান্স ভালো না হলেই দেম্বেলে এ ধরনের সমালোচনা করেন। ফলে দ্বিতীয়ার্ধে সেই আলোচনা মাঠে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। ফ্রান্স ম্যাচে ফিরতে ব্যর্থ হয়। ৫৮ মিনিটে পেদ্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ হলে কার্যত নিশ্চিত হয়ে যায় তাদের বিদায়। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়।

ম্যাচ শেষে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নেন। তিনি বলেন, ‘খেলোয়াড়রা এই হারে ভীষণ হতাশ। স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং এমন কিছু করেছে, যা আমরা করতে পারিনি।’

উল্লেখ্য, সেমিফাইনালে ওঠার আগে টুর্নামেন্টে টানা ছয়টি ম্যাচ জিতেছিল ফ্রান্স। কিন্তু শেষ চারে এসে সেই দুর্দান্ত যাত্রার ইতি ঘটে। সেমিফাইনালেই থেমে যেতে হয় এমবাপ্পেদের।

এখন শনিবার মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফরাসিরা। অন্যদিকে রোববার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews