সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় হাজিরা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকার দলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হোন তিনি।
মামলার আইনজীবী এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালে ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এ হামলায় এক জন নিহত ও ২৯ জন আহত হয়।
তিনি জানান, এই মামলায় আজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ৩৪২ ধারায় আসামী পরীক্ষা দেন তারা। এসময় নিজেদের বক্তব্য উপস্থাপন করেন আসামীরা। আদালত আগামী ২১ এপ্রিল যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এআরএ