সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) সকালে দেওয়া এক পোস্টে তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের কাছ থেকে তিনি গঠনমূলক দিকনির্দেশনা পেয়েছেন। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকার পরামর্শ তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন।

এনসিপির এই নেতা বলেন, আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবো। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।

তিনি আরও জানান, মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এই নতুন আত্মিক যাত্রার সূচনা করেছেন। এর আগে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেও দোয়া চেয়েছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews