ইতালির রাজধানী রোমে আগামী ১৬ আগস্ট কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল জেমস। একই দিনে প্রয়াত রক সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুরও জন্মদিন। এই কনসার্ট উপলক্ষে রোমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 



সেই সংবাদ সম্মেলনে উঠে আসে আইয়ুব বাচ্চু প্রসঙ্গ। জেমস এর কাছে রাখা হয় প্রশ্ন। অতঃপর, হারিয়ে যাওয়া দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুকে নিয়ে নিজের একাকিত্বের কথা জানালেন জেমস। 



সংবাদ সম্মেলনে আইয়ুব বাচ্চুকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে জেমস জানান, তারা সবসময় একসাথেই কাজ করেছেন এবং অনেকটা জোড়ায় ছিলেন। জেমস বলেন, ‘দেখেন, আমরা সব সময় একসাথেই কাজ করেছি। তো... মানে জোড়ায় ছিলাম আরকি। তো উনি চলে যাওয়ার পরে খুব একা লাগে। এর থেকে বেশি কিছু আর বলতে চাই না।’



জেমসের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘নগরবাউল জেমস’ থেকে এই সংবাদ সম্মেলনের ভিডিও শেয়ার করে ক্যাপশনে জেমস ও আইয়ুব বাচ্চুর নাম হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। ভক্তরাও সেই পোস্টে আবেগঘন মন্তব্য করেছেন, যেখানে তারা এই দুজনকে কিংবদন্তি হিসেবে উল্লেখ করার পাশাপাশি আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

এদিকে, সংবাদ সম্মেলনে বারবার ইতালিতে আসা নিয়ে করা অপর এক প্রশ্নের জবাবে জেমস ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কথা উল্লেখ করেন। জানান, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই সম্ভবত সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন। সেখানকার পরিবেশ দেখে তার মনেই হচ্ছে না যে তিনি ইতালিতে আছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews