ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলছে ইরান।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে দাবি করেছেন, তবে একইসাথে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে আরো আলোচনার জন্য সম্মত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, ‘এ পর্যন্ত ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের তথাকথিত অর্থমন্ত্রী সমঝোতা স্মারকের (এমওইউ) নবম অনুচ্ছেদ লঙ্ঘন করছেন।’

তিনি বলেন, ওই সমঝোতা স্মারকের নবম অনুচ্ছেদে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews