ঢাকার ধামরাইয়ের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়। তারা এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন- বাদশা মিয়া (৫৬), তার স্ত্রী সুমনা আক্তার (৪৫), মোহাম্মদ আরাফাত (২২) ও আবু বক্কর সিদ্দিক (১৬)।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, ঢাকার ধামরাই থেকে বাধ্য হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে সুমনা আক্তারের ৯৫ শতাংশ দগ্ধ, বাকিদের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সুমনা আক্তারকে ভর্তি দেয়া হয়েছে, বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews