টাকা ফেরত চান ছয়টি লিজিং কোম্পানির আমানতকারীরা। তাঁরা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে নিজেদের আমানতের অর্থ ফেরত পেতে একটি সুস্পষ্ট পথনকশা চান। এ ছাড়া এই ছয় প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণে সরকারের পদক্ষেপ চান ভুক্তভোগী ব্যক্তিরা। ভুক্তভোগী ব্যক্তিদের দাবি, এই ছয় এনবিএফআই প্রতিষ্ঠানে সব মিলিয়ে দুই হাজারের বেশি আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে অ্যালায়েন্স অব সিক্স এনবিএফআইস ডিপোজিটরস রিকভারি কমিটির ব্যানারে এই দাবি তুলে ধরেন ভুক্তভোগী আমানতকারীরা। ওই ছয়টি প্রতিষ্ঠান হলো ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews