ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের জটিলতায় পড়ার ঘটনা নতুন নয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি ফিচার আছে ফেসবুকে। এটি অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সহায়তা করে এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও ভূমিকা রাখে।

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘ভেরিফিকেশন সেলফি’। এই ফিচার ব্যবহার করলে প্রয়োজনে ফেসবুক আপনার পরিচয় যাচাই করতে পারে, ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া সহজ হতে পারে।

যেভাবে চালু করবেন

ফেসবুক হেল্প সেন্টার থেকে জানা যায়, ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপর  Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করুন।

এরপর Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিন।

পরবর্তী ধাপে Next বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করতে হবে। 

আরও পড়ুন

আরও পড়ুন

গুগল থেকে অবসরের ঘোষণা ইন্টারনেটের জনক ভিন্ট সার্ফের

গুগল থেকে অবসরের ঘোষণা ইন্টারনেটের জনক ভিন্ট সার্ফের

এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী মুখের সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

তবে শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews