মার্কিন ডলারের বিপরীতে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। সোমবার অনানুষ্ঠানিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে রিয়ালের মান সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এ সময় প্রতি মার্কিন ডলারের দর রেকর্ড ২০ লাখ ২০ হাজার (২.০২ মিলিয়ন) রিয়ালে দাঁড়ায়। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারির প্রস্তুতির মধ্যে দেশটির মুদ্রাবাজারে এই ধস নামল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং টানা প্রায় ছয় মাসের যুদ্ধ পরিস্থিতিতে ইরানের অর্থনীতি চরম সংকটে পড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বিনিময় হার প্রতি ডলারে প্রায় ১৫ লাখ রিয়াল হলেও সাধারণ ইরানিরা অনানুষ্ঠানিক বাজার থেকেই বৈদেশিক মুদ্রা লেনদেন করেন। এর মধ্যেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা জানান, যাকে তিনি ‘অর্থনৈতিক ডি-ডে’ বলে অভিহিত করেছেন।

এই পদক্ষেপে ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত থাকা তৃতীয় দেশগুলোর ওপরও সেকেন্ডারি নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে সংকট সত্ত্বেও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। বৈশ্বিক তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথটি দিয়ে অননুমোদিত জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে রেখেছে দেশটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews