পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিমানটিতে ছয়জন ক্রু সদস্য ছিল বলেও জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনী বলছে, ‘প্রতিকূল পরিবেশ বা শত্রুর গোলাগুলির কারণে নয়, এটি একটি মারাত্মক দুর্ঘটনা।’
শুক্রবার সকালে এক্স-এ প্রকাশিত এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে, বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
সেন্টকম বলছে, পরিস্থিতি তদন্ত করা হচ্ছে, আর বিমানের ক্ষতি শত্রুপক্ষের গুলির কারণে হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম। এ ছাড়া এই ঘটনার সময় কাছেই থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়। সূত্র : বিবিসি