উটপাখির ডিমের কথা অনেকেই জানেন, জীবিত পাখির মধ্যে সবচেয়ে বড় এর আকার। কিন্তু কাছ থেকে এটি দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়েছে। অস্ট্রেলিয়ার পাখি এমুর সবুজাভ-নীল ডিমও সচরাচর দেখা যায় না। সম্প্রতি মৌলভীবাজারের একটি বার্ড পার্কে উটপাখি ও এমু—দুই প্রজাতির পাখিই ডিম দিয়েছে। বিষয়টি দর্শনার্থীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে গত শুক্রবার বিকেলে গিয়ে ডিম দুটি দেখা গেছে। উটপাখির দুটি ও এমু পাখির একটি ডিম সংরক্ষণ করে রাখা হয়েছে। দর্শনার্থীরা সেগুলো হাতে নিয়ে দেখছেন। উটপাখির ধূসর রঙের একটি ডিমের ওজন প্রায় দেড় কেজি। অন্যদিকে এমুর সবুজাভ-নীলচে ডিমটিও আকারে বেশ বড়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews