গাজীপুরের কোনাবাড়ী থানার আমবাগ ঈদগা ময়দানের পাশে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সন্ধ্যায় আমবাগ ঈদগা মাঠের পশ্চিম পাশে একটি ঝুট গুদামে আগুন লাগে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস ও চান্দনা চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, টিনশেডের তৈরি একটি ঝুট গুদামে আগুন লাগে। গুদামে অনেক ঝুট ছিল, তাতে আগুন লেগে যাওয়ায় ভয়াবহতা বেশি ছিল। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।