বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। ২০২৮ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে কোচিং প্যানেলেও রদবদলের আভাস পাওয়া গেছে।

বর্তমানে অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। তবে তার সাথে চুক্তির মেয়াদ বাড়াতে চায় না দল। নাভিদের বদলে হান্নান সরকারের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা এখন তুঙ্গে।

চলতি বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়ে আজিজুল হাকিমের দলকে।

এরপর থেকেই দলের কাঠামো পরিবর্তনের গুঞ্জন শুরু হয়। বর্তমান প্রধান কোচ লঙ্কান নাভিদ নেওয়াজের চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। বিসিবি তার সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।

অন্যদিকে, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দে রয়েছেন। ইতোমধ্যে তার সাথে বিসিবি’র প্রাথমিক আলোচনাও সম্পন্ন হয়েছে।

২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধার করতে হান্নান সরকারই প্রধান কোচ হিসেবে পেতে যাচ্ছেন বিসিবি। আগামী সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

এদিকে যুব দলের ক্রিকেটারদের মানসিকভাবে দৃঢ় করতে ও আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ভাগ করে নিতে মাহমুদউল্লাহ রিয়াদকে ‘মেন্টর’ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

ইতোমধ্যেই বিসিবি বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের প্রাথমিক ধাপ শুরু করেছে। বর্তমানে ৫০ জন ক্রিকেটারকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ সেশন চলছে। এখান থেকেই মূল স্কোয়াড চূড়ান্ত করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews