ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে জনরায়ে সংসদীয় আসন লাভ করতে সমর্থ হয়েছে মাত্র ৯টি দল। ৪২টি দলই ভোটারদের মন জয় করতে ব্যর্থ হয়ে আসনশূন্য অবস্থায় নির্বাচনী মাঠ ছেড়েছে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘোষিত ২৯৭ আসনের মধ্যে এককভাবে ২০৯ আসন পেয়ে বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ আসন লাভ করে। ১১ দলীয় জোটের শরিক হিসেবে এনসিপি পেয়েছে ৬ আসন। বাংলাদেশ খেলাফত মজলিস ২ আসনে জয়ী হয়েছে। এছাড়া একক একটি করে আসন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে আরও পাঁচটি দল। সেগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস। দলীয় প্রার্থীদের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়লাভ করেছেন।

৩০০-এর মধ্যে ২৯৭ আসনের ফল পাওয়া গেলেও ৩টির ফল এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে এবং বাকি দুটি আসন আইনি জটিলতার কারণে আটকে রয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews