১৯ বছর আগে প্রদর্শনীর জন্য ফ্রান্সে পাঠানো হয়েছিল বেশ কিছু প্রত্ননিদর্শন। পরে এসব নিদর্শন আসল অবস্থায় ফেরত এসেছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যের এ কমিটির প্রধান করা হয়েছে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলামকে।
এর আগে গতকাল সোমবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মীর শাহে আলম। এ সময় কমিটির কয়েকজন সদস্য ২০০৭ সালে ফ্রান্সফেরত প্রত্ননিদর্শনের বিষয়টি তোলেন। তখন প্রতিমন্ত্রী এ বিষয়ে তাৎক্ষণিক ইউএনওকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।