পারস্য উপসাগরে চরম উত্তেজনার মধ্যে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) সকালে চালানো এ হামলায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার এনার্জির একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা দুটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও তৃতীয়টি জাহাজে আঘাত হানতে সক্ষম হয়। খবর আল জাজিরার।

কাতার এনার্জি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, আক্রান্ত জাহাজটির নাম ‘অ্যাকুয়া-১’। হামলার সময় জাহাজটিতে মোট ২১ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।

আরও পড়ুন

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে: নেতানিয়াহু

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট করেছে যে দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছিল কিন্তু একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ট্যাংকারে আঘাত করে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে, এ হামলা পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ নৌ-রুটকে আবারও বড় ধরনের নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কাতার উপকূলে এ ধরনের হামলা ওই অঞ্চলের তেল রপ্তানি ও বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews