ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে টটেনহ্যাম হটস্পার। ব্রেন্টফোর্ডের মাঠে ৩-০ গোলে হারের পর টটেনহ্যামের কোচ রবার্তো ডি জেরবি বলেছেন, ‘আমরা এখনো একটি দল হয়ে উঠতে পারিনি।’
গত মৌসুমে লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া টটেনহ্যাম এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। দলকে শক্তিশালী করতে গ্রীষ্মের দলবদলে ৩০ কোটি পাউন্ডেরও বেশি খরচ করার প্রত্যাশা রয়েছে ক্লাবটির। তবে গেচ কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার মতো।
শুরু থেকেই টটেনহ্যামর থেকে ভালো খেলেছে ব্রেন্টফোর্ড। দলের লড়াই করার মানসিকতা, শারীরিক প্রস্তুতি এবং প্রাক-মৌসুম প্রস্তুতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন জেরবি।
ম্যাচ শেষে তিনি বলেন, “অনেক কারণেই আমরা এখনো একটি দল হয়ে উঠতে পারিনি। দল হিসেবে নিজেদের সামর্থ্য দেখানোর আগে আমাদের আরও কিছু ধাপ পার হতে হবে। শারীরিকভাবেও আমরা এখনো সঠিক অবস্থায় নেই। বিশ্বকাপের কারণে কিছু খেলোয়াড় দেরিতে ফিরেছে। অস্ট্রেলিয়ায় আমরা সঠিকভাবে কাজ করতে পারিনি। তবে এগুলো কোনো অজুহাত নয়। নতুন ভাবে শুরু করার সময় এমন হওয়া স্বাভাবিক।”
দ্রুত উন্নতির প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন টটেনহ্যাম কোচ। তবে খেলোয়াড়দের ওপর আস্থা হারাননি।
ডি জেরবি বলেন, “আমি সময় চাই না, তবে সমস্যা কাটিয়ে উঠতে হবে। আমি আমার খেলোয়াড়দের ওপর বিশ্বাস হারাইনি। আমি তাদের বিশ্বাস করি, ক্লাবের ওপর বিশ্বাস আছে এবং নিজের ওপর বিশ্বাস রাখি, আমরা ভালোভাবেই কাজ করছি। আমাদের দ্রুত উন্নতি করতে হবে।”
ব্রেন্টফোর্ডের বিপক্ষে টটেনহ্যামের লড়াইয়ের ঘাটতি স্পষ্ট । জেরবির মতে, “আজ আমরা আরও বেশি লড়াই করতে পারতাম। আমরা অনেক ব্যবথানে হেরেছি। দ্বিতীয় অর্ধর লড়াইয়ে আমরা বারবার পিছিয়ে পড়েছি।
ম্যাচে টটেনহ্যামের হয়ে অভিষেক হয়েছে অ্যান্ডি রবার্টসন, জান-পল ফান হেকে, মার্কোস সেনেসি, মাতেউস ফার্নান্দেস ও সান্দ্রো টোনালির। আক্রমণভাগ শক্তিশালী করতে ম্যানচেস্টার সিটির ওমর মারমুশ ও সাভিনিওকে দলে ভেড়ানোর কাছাকাছি রয়েছে টটেনহ্যাম। জেরবির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো নতুন খেলোয়াড়দের নিয়ে একটি কার্যকর দল গড়ে তোলা।
জেরবি বলেন, ‘‘ভালো দল হতে হলে আমাদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। আমাদের প্রধান লক্ষ্য ভালো দল হয়ে ওঠা। দলবদলের বাজারে খেলোয়াড় কিনে কাগজে-কলমে একটি দল তৈরি করা যায় না। খেলোয়াড়দের মধ্যে খেলার মানসিকতা দলীয় ও চেতনা তৈরি হলেই একটি ভালো দল গড়ে ওঠে। এটি দীর্ঘমেয়াদি প্রকল্প।”
চোটের কারণে পেদ্রো পোর্ভো, কেভিন ডানসো ও মিকি ফান দে ফেনকে পাওয়া যায়নি বলে জানান ডি জেরবি। বেঞ্চে থাকা রদ্রিগো বেনতানকুর প্রাক-মৌসুম প্রস্তুতিতে দেরিতে ফিরেছেন বলেন তিনি।
অন্যদিকে, কিথ অ্যান্ড্রুজের অধীনে দ্বিতীয় মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করেছে ব্রেন্টফোর্ড। টটেনহ্যামের বিপক্ষে দলের হয়ে গোল করেন কিন লুইস-পটার, ভিতালি ইয়ানেল্ট ও মাইকেল কায়োদে।
মিডফিল্ডে দুর্দান্ত অভিষেক হয়েছে লঁস থেকে ৩ কোটি ৯০ লাখ পাউন্ডে দলে আসা মামাদু সাঙ্গারের। নতুন এই খেলোয়াড়ের প্রশংসা করে অ্যান্ড্রুজ বলেন, “এই চুক্তি সম্পন্ন করার জন্য ক্লাব অনেক কৃতিত্বের দাবিদার। আজ সবাই দেখেছে সে কী করতে পারে এবং তার কী কী গুণ রয়েছে। সে আমাদের প্রতিভাবান মিডফিল্ডকে আরও শক্তিশালী করেছে। তার পারফরম্যান্স আমি খুব উপভোগ করেছি। সে খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সে একজন বিনয়ী তরুণ, একই সঙ্গে প্রচণ্ড ক্ষুধার্ত ও উচ্চাকাঙ্ক্ষী।”
সূত্র: গর্ডিয়ান।
অনুবাদ: মো: রবিন শেখ, নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।