৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৬ তারিখে।
গতকাল ৫০তম বিসিএসের প্রিলির ফলাফল প্রকাশ করা হয়। এক বছরে একটি বিসিএস নিয়োগপ্রক্রিয়া শেষ করার লক্ষ্যে লিখিত পরীক্ষার জন্য দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে।