টেলিকমিউনিকেশনস সরঞ্জাম সরবরাহকারী ও ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জাস টেকনোলজি লিমিটেড বাংলাদেশে অ্যাডভান্সড মাল্টিমিডিয়া রাউটারের কমপ্লিটলি নকড ডাউন (সিডিকে) অ্যাসেম্বলি শুরু করতে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঢাকার গুলশানে প্রাণ সেন্টারে স্বাক্ষরিত হয়েছে, যা দেশের ডিজিটাল অবকাঠামো ও শিল্প উৎপাদন ক্ষমতা শক্তিশালীকরণের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি স্বাক্ষর করেন জাস টেকনোলজি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তৌফিক মালেক এবং আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড’র নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তৌফিক মালেক বলেন, “এই পার্টনারশিপ বাংলাদেশে প্রযুক্তিগত স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাস টেকনোলজির প্রযুক্তিগত দক্ষতার সাথে আরএফএল’র শিল্পায়িত স্কেল যুক্ত করে আমরা আমদানি নির্ভরতা কমাতে চাই এবং সারাদেশে উচ্চমানের স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা নেটওয়ার্কিং সমাধান সুলভ করতে চাই।”

চুক্তির শর্ত অনুসারে, জাস টেকনোলজি প্রযুক্তিগত ডিজাইন, ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও বিশেষায়িত উপাদান সরবরাহ করবে।

অন্যদিকে আরএফএল ইলেকট্রনিক্স তার উন্নত উৎপাদন সুবিধা ব্যবহার করে দেশে পণ্য অ্যাসেম্বল করবে। এই সহযোগিতা বাংলাদেশ সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা আমদানি নির্ভরতা থেকে স্থানীয় উচ্চ-প্রযুক্তির উৎপাদনে রূপান্তরকে সমর্থন করে।

সিডিকে উদ্যোগটি উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews