জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে। নিহত কুরমান আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কুরমান আলী মানসিকভাবে অসুস্থ এবং কানে কম শুনতে পেতেন। শনিবার সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিল। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় কুরমান আলী ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটাপড়া কুরমান আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews