সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইরান তাদের দেশের অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় ১৪০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে আমিরাত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের ছোড়া বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিক স্থাপনার দিকে নিক্ষেপ করা হয়। এসব হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। তবে সঠিক সংখ্যা জানানো হয়নি।

বিবৃতিতে এই হামলাকে ‘নৃশংস ও অযৌক্তিক’ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন এবং আমিরাতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত।

তবে আমিরাত জানিয়েছে, তারা সংঘাত বাড়াতে চায় না বা বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছা নেই। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে ‘সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার অধিকার তাদের রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews