জয়পুরহাটে বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর, শহিদুল ইসলাম, জয়পুরহাট বিআরটিএ সহকারী পরিচালক আবদুল মোমিন প্রমুখ। জেলার ৪০ জন তরুণ-তরুণীকে ২৬ দিনব্যাপী প্রশিক্ষণ এবং সনদপত্র বিতরণ করা হবে।