রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে রাকিন রায়হান রবীনকে আহ্বায়ক এবং ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো. খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তরকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, এ কমিটির মাধ্যমে আগামী দিনে রাজশাহী মহানগরে ছাত্রদল আরও সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। তারা ছাত্রদলকে এগিয়ে নিতে কাজ করবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews